০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুর থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৫ Time View

মাহাবুর রহমান -কেশবপুর (যশোর)

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের তিন মাসের এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক লক্ষণ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২২ ফেব্রুয়ারি রাতে বেগমপুর গ্রামের তাপসের মোড় থেকে মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৫৫) কে ১৫ পিচ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২টি মানবপাচার ও ৩টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে একই রাতে উপ-পুলিশ পরিদর্শক হেলাল উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আটন্ডা গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমান (৩২) এবং চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক দীপংকর সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গোপসেনা গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মোশাররফ হোসেন (৩৮) কে গ্রেফতার করে।
অপরদিকে থানার নিয়মিত মারামারি মামলায় ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আগরহাটি গ্রামের নওয়াব আলী ফকিরের ছেলে হামিদ ফকির (৫০) ও একই গ্রামের আব্দুল মজিদ ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন দৈনিক লিখনী সংবাদ কে বলেন, বিজ্ঞ আদালতের এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সকল আসামিদের রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুর থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেফতার

Update Time : ০৮:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫