কোটচাঁদপুর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোমিনুর রহমান হিরার বহিষ্কারাদেশ প্রত্যাহার।
- Update Time : ০৯:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া,
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মোমিনুর রহমান হিরার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট বহিষ্কৃত আবেদনের ভিত্তিতে পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সোলাইমান হোসেন (দুলু) বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। গত (৪ আগস্ট) দলীয়ভাবে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে,২৪/১২/২০২৪ ইং তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার দল থেকে বহিষ্কার করা হয়। তবুও দল ত্যাগ না করে দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখায়। প্রতিকূল রাজনৈতিক প্রেক্ষাপটেও তার রাজনীতির মাঠে সক্রিয় ভাবে দেখা যায়।যে কারণে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।বহিষ্কারাদেশ প্রত্যাহারে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। এসময় পৌর নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোমিনুর রহমান হিরা।

























