কোটচাঁদপুর ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন।
- Update Time : ০১:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৮৩ Time View

আবুল হাসান
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ৬ টার সময় সর্বপ্রথম শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।পর্যায় ক্রমে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
সাড়ে সাতটায় স্বাধীনতা দিবস প্যারেড ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।
এরপর সকাল সাড়ে আটটার সময় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানার উপস্থাপনায় নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন
আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস আজকের এই দিনে, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি।
বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম প্রকাশের দিন আজ।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি।
স্বাধীনতার পরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তবে এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। তাহলে আশা করি স্বাধীনতার পূর্ণ স্বাদ পাওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা উপজেলা থেকে আগত স্কুলের শিক্ষক শিক্ষার্থী সুশীল সমাজ গণমাধ্যম কর্মী বৃন্দ।