খুলনায় বিএনপির ৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি কর্মসুচি
- Update Time : ০৮:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৮ Time View

মোঃ ইদ্রিস শেখ ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িতদের বিচার ও চিকিৎসাধীন অবস্থায় বিএনপি ৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে কর্মসুচি ঘোষণা করেছে দলটির মহানগর কমিটি। আগামী ২৫ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসুচি ঘোষণা করেছে দলটির মহানগর কমিটি। আজ ২৩ ফেব্রুয়ারি দুপুরে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে খুলনা মহানগর বিএনপি এ ঘোষণা দেন।প্রেস ব্রিফিং এ নগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, কুয়েট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস গুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ও ” একটি গুপ্ত সংগঠনের কার্যক্রম রয়েছে। অথচ ছাত্রদল কর্মকান্ড পরিচালনা করতে গেলেই তাদের যত আপত্তি। এখানেও বৈষম্য। তিনি বলেন, বিএনপি তিস্তা কর্মসুচি আড়াল জন্য পরিকল্পিত ভাবে ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে। ভিসির ওপর হামলা করে আহত করা হয়েছে। সন্মানিত শিক্ষকের উপর হামলা করা হয়েছে। প্রেস ব্রিফিং এ বলা হয় বিএনপির যে ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তারা অসুস্থ ছিল।চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত নয়।এজন্য আগামী ২৫ ফেব্রুয়ারি কেএমপি ঘেরাও কর্মসুচি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি খুলনা মহানগর কমিটি আহবায়ক এ্যাড: শফিকুল আলম মনা, বিএনপি নেতা স,ম, আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, ফকরুল আলম, আবুল কালাম জিয়া সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




















