০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খুলনার পাইকগাছায় অসহায় নারীর উপরে হামলা অভিযোগ উঠেছে তুহিন গাজীর উপর।।
Reporter Name
- Update Time : ০৭:২৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ৬০ Time View

সোহেল রানা, খুলনা জেলা প্রতিনিধি।
। খুলনার পাইকগাছা পৌরসভার সরল ৪নং ওয়ার্ডের গৃহবধূ হাবিবা আক্তার (৩২) এর ওপর হামলার অভিযোগ উঠেছে একই পৌরসভার শিববাটি ৯নং ওয়ার্ডের বাসিন্দা তুহিন গাজী (৪০) এর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটে ২৫ নভেম্বর ২০২৫, দুপুর আনুমানিক ২টার দিকে। ভুক্তভোগী হাবিবা আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামী কাসেম মোড়ল একসময় তুহিন গাজীর বালির আড়তে কাজ করতেন। সেই সুবাদেই তাদের মধ্যে পরিচয় তৈরি হয়। চার মাস আগে তার স্বামী তুহিনের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় তুহিনের স্ত্রী রাস্তায় হাবিবার স্বামীকে চড় মারেন। পরে তারা ধার পরিশোধ করলেও সম্পর্কের অবনতি ঘটে।হাবিবার অভিযোগ, তার স্বামী বর্তমানে ভ্যান চালানো এবং ইটের ভাটায় কাজ করেন। এই সুযোগে তুহিন গাজী বিভিন্ন সময় তাকে অঙ্গভঙ্গি, ইঙ্গিত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তুহিন।হাবিবার ভাষ্যমতে, ঘটনার দিন দুপুরে তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এলাকার মুদি দোকানে গেলে তুহিন মোটরসাইকেল থামিয়ে প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর তার হাত ধরে টানাটানি করেন। ভুক্তভোগী চিৎকার করলে তিনি তাকে মারধর করে মাটিতে ফেলে দেন।স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, হাবিবার চিৎকার শুনে তারা ছুটে এসে তাকে রাস্তার উপর কাঁদতে দেখতে পান।অভিযুক্ত তুহিন গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগকে, সম্পূর্ণ মিথ্যা ও সাজানো দাবি করেন।ঘটনার পরদিন, ২৫ নভেম্বর ২০২৫, হাবিবা আক্তার পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তুহিন গুরুত্বসহকারে গ্রহণ না করায় পরে তিনি ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে তুহিন গাজীর বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করেন।মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অভিযুক্ত তুহিন গাজীকে গ্রেপ্তার করে।স্থানীয় জনমনে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী হাবিবা আক্তার ন্যায়বিচার দাবি করেছেন।
Tag :



























