খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী মমি সহ ৪ জন র্যাবের হাতে গ্রেফতার
- Update Time : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৮ Time View

খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ মেহেদী হাসান মমি ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে কেএমপি’র দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫নং ওয়ার্ডের তরুণ সেনা রোডের জাফর শেখের টিনশেড বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত রা হলেন
১)মোঃ মেহেদী হাসান মমি (২৩) – পিতা: মৃত শামীম জমাদ্দার
২)জামিল হোসেন (৩০ পিতা: মোঃ নাসির উদ্দীন
৩)মোঃ লিটন সরদার (৩৫) – পিতা: মান্নান সরদার
৪)সুজয় রায় (২৫) পিতা: বিমল রায় সর্বসাং: পাবলা দত্তবাড়ি, থানা: দৌলতপুর, জেলা: খুলনা।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদেরপিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় আসামি মমি ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। র্যাব ফোর্সেস নিয়মিত ওয়ারেন্টভূক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



















