১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় কর্মসৃজন কর্মসূচির তালিকা তৈরিতে গজঘণ্টা ইউনিয়নে অনিয়মের অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : ০৬:১৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৩৪৪ Time View

গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ২০২৫ ইং ইউনিয়ন পরিষদ চত্বরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের নতুন শ্রমিকের তালিকা তৈরিতে নীতিমালা বহির্ভূতভাবে ইউনিয়ন পরিষদের সচিব, প্যানেল চেয়ারম্যান ও সদস্যদের যোগসাজসে তাদের ইচ্ছামত লোক দেখানো লটারীর মাধ্যমে সুবিধাভোগীর তালিকা তৈরি করার অভিযোগ উঠেছে।
আবেদনকারীরা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও সচিব মিলে তাদের চাহিদা মত নাম রেখে বাকিগুলো লটারির মাধ্যমে তালিকা করে এতে করে সরকারের মহতী উদ্যোগ ব্যাহত হচ্ছে। যারা সুবিধা পায় তারাই আবার সুবিধা পাচ্ছে বঞ্চিত হচ্ছে অনেক অসহায় পরিবার। চেয়ারম্যান, মেম্বারগণ আইন অমান্য করে প্রতি ওয়ার্ডে কিছু নাম রেখে দিয়ে বাকিগুলো লটারি করেছে এ বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি পুনরায় লটারি করা হোক এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। যাতে করে আর কোন অনিয়ম করার সাহস কেউ না পায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, প্রকল্পের স্বচ্ছতা ফেরাতে প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পুরোনো শ্রমিকের তালিকাটি বাদ দিয়েছে। এ বছর নতুন করে অতিদরিদ্র শ্রমিকের তালিকা তৈরি করা হচ্ছে। কিন্তু এই তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিটি ওয়ার্ডে চেয়ারম্যান, মেম্বারগন তালিকায় অতিদরিদ্র ব্যক্তিদের শ্রমিক হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে অনেক আগ থেকেই ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। তালিকায় অনেক স্বজনপ্রীতির অভিযোগ। ইউ,পি চেয়ারম্যান ও সদস্যদের আত্মীয়স্বজনেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ ব্যাপারে গজঘন্টা ইউ,পি প্যানেল চেয়ারম্যান বকুল মিয়া বলেন, আমরা ইউনিয়ন কমিটি সিদ্ধান্ত নিয়েছি ২৩ জনকে রেখে বাকিগুলো লটারি করবো। আমরা তো জনপ্রতিনিধি আমাদের কিছু সিদ্ধান্ত থাকতেই পারে।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে ইউপি সচিব মোজাহারুল ইসলাম স্বীকার করে বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ জন গ্রাম পুলিশ, ১ জন নাইট গার্ড ও প্রতিটি ওয়ার্ডে একজন করে দক্ষ শ্রমিক অর্থাৎ (দলনেতা) ভালোভাবে কাজ করার জন্য আমরা ২৩ জনের নাম দিয়ে বাকিগুলো লটারি করেছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কোন গ্রাম পুলিশের নাম অন্তর্ভুক্ত বা কিছু নাম দিয়ে লটারি করার নিয়ম নাই এটা যদি হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্মসৃজন কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের লটারিতে কিছু নাম বাদ দিয়ে লটারি করে তালিকা প্রস্তুত করা হলে এটা অবশ্যই অনিয়ম। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ইউপি সচিব মোজাহারুল ইসলামের তথ্য অনুযায়ী ১ নং ওয়ার্ডে ২৪ জন, ২ নং ওয়ার্ডে ৩৫ জন, ৩ নং ওয়ার্ড ২৬ জন, ৪ ওয়ার্ডে ১৮ জন, ৫ নং ওয়ার্ডে ২৭ জন, ৬ নং ওয়ার্ডে ২৪ জন, ৭ নং ওয়ার্ড ৩৩ জন, ৮ নং ওয়ার্ড ২৯ জন, ৯ নং ওয়ার্ড ২৪ জন, সর্বমোট ২৪৩ জন লটারির মাধ্যমে সুবিধাভোগী নির্বাচিত করা হবে। কিন্তু ওই ইউনিয়নে ২৬৩ জন সুবিধাভোগী নির্বাচিত করার কথা থাকলেও ২৩ জনের নাম বাদ দিয়ে ২৪৩ জন সুবিধাভোগীর নাম লটারিতে নির্বাচিত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গঙ্গাচড়ায় কর্মসৃজন কর্মসূচির তালিকা তৈরিতে গজঘণ্টা ইউনিয়নে অনিয়মের অভিযোগ উঠেছে

Update Time : ০৬:১৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫