০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

Reporter Name
  • Update Time : ১০:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ১০৭ Time View

আলিফ মিয়া
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল কুদ্দুস গাজী খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়েছে। শুরায়ে নিজামের প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মুসল্লিদের ঢল নামে।
ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

Update Time : ১০:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫