চকরিয়ায় উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৭:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৬ Time View

এইচ.এম.সবুজ
চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের “উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ে,
তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ২০২৫। বুধবার (২৯ জানুয়ারী ) থেকে শুরু হওয়া শুক্রবার (৩১ জানুয়ারী ) রাত ৮ টায় তিনদিনব্যাপী হাজারো মানুষের উপস্থিতিতে শেষ হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১ম দিন ক্রীড়া প্রতিযোগিতার সভাপতিত্বে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খানে আলম, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম আবু সাঈদ বিট কর্মকর্তা, হারবাং বনবিট,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসহাব উদ্দিন চৌধুরী,ম্যানেজিং ডিরেক্টর, এডভান্স মাল্টিফার্ম হারবাং,বিশেষ অতিথি শাহ জাহান বিট কমর্মকর্তা হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বিট, মোঃ জুনাইদ সিকদার নায়েবে অমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী হারবাং শাখা,উপস্থিত ছিলেন ছৈয়দ নূর সাবেক এমইউপি হারবাং, আব্দু শুক্কুর সাবেক এমইউপি,আব্দুল খালেক সবেক এমইউপি, করিম দাদ সওদাগর সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী, হারবাং ৮নং ওয়ার্ড, আব্দুল মালেক সওঃ করমুহুরী পাড়া, গিয়াস উদ্দিন করমুহুরী পাড়া, নাছির উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী করমুহুরী পাড়া,আব্দু রহিম, সমাজ সেবক, পূর্ব বৃন্দাবন খিল।
২য় দিন স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সভাপতিত্বে করেন হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহাম্মদ হোসেন রেঞ্জ কর্মকর্তা, চুনতি অভয়ারণ্য রেঞ্জ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত ছিলেন মোঃ এরফান উদ্দিন সহকারী কমিশনার (ভূমি), চকরিয়া।
বিশেষ অতিথি ছিলেন হারবাং পুলিশ ফাঁড়ির আইসি এনায়েত কবির। কে.এম. নাছির উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও প্রতিষ্ঠাতা উত্তর হারবাং সমবায় সমিতি, শফিউল আলম এমইউপি হারবাং। রশিদা বেগম মিরু এমইউপি, দিল মোহাম্মদ এমইউপি, জামাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী, সাবানঘাটা। ৩১ জানুয়ারী ২০২৫, শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতিত্বে করেন নুর উল্লাহ নুরু সভাপতি, উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন।উদ্বোধক হিসেবে ছিলেন নাভান রাকিন রহমান,দাতা সদস্য, অত্র বিদ্যালয়।প্রধান অতিথি ছিলেন
অধ্যাপক মু. ফকরুদ্দীন ফরায়েজী,
সদস্য সচিব চকরিয়া উপজেলা, বিএনপি ও সভাপতি, গভর্ণিং বড়ি, চকরিয়া মহিলা (আবাসিক) কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান সভাপতি, হারবাং ইউনিয়ন বিএনপি, ইলিয়াছ ভুট্ট সাধারণ সম্পাদক, উওর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপি।জিয়াবুল হক সভাপতি, যুবদল, উওর হারাবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপি। হেলাল উদ্দিন কোম্পানী, সভাপতি শ্রমিক দল, উওর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপি , ছৈয়দ আলম সভাপতি স্বেচ্ছাসেবক দল, উওর হায়বাং সাংগাঠনিক ইউনিয়ন বিএনপি ,আবদুল খালেক পুতু সাবেক সভাপতি, যুবদল উওর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপি , ইমাম হোসেন সাধারণ সম্পাদক, উওর হারবাং সাংগঠনিক ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ,উওর হারবাং সাংগঠনিক ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ নুরুন্নবী বাহাদুর কোম্পানির সমাজ সেবক,ভান্ডারীরডেবা প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে পুরো স্কুলের নিজস্ব ক্যাম্পাস রঙ বেরঙের বেলুন ফেস্টুন রঙিন কাগজ ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় শরীর চর্চা, ডিসপ্লে, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, লম্বা ও উচ্চ লাফ, দড়ি লাফ, বাজনা থামলে আসন কোথায়, যেমন খুশি তেমন সাজ, হামদ নাত কবিতা আবৃত্তি কেরাত সহ বিভিন্ন ইভেন্ট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিদের আনন্দিত করে।
এসময় অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৩০ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানের অতিথিরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং সকলের সম্মিলিত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি নূর উল্লাহ বলেন, উওর হারবাং উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। আজকের সুন্দর এই আয়োজনের জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি সমাজ-দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশের জন্য কাজ করবে বলে আমি আশা রাখি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী,হারবাং শাখার নায়েবে অমীর,মোঃ জুনায়েদ শিকদার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আগামী দিন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে আবারও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।তিনি বলেন, ক্লাসে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দূর্নীতি না করার শিক্ষা দিতে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল আহমেদ অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা শিশুদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দিবেন অন্যথায় তারা ছোট ছোট ভুল করতে করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া শিশুরা কাদের সঙ্গে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে।
তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মানের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে।শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে।
অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, সহকারী শিক্ষক,
মিজানুর রহমান, সহকারী শিক্ষক,কোরবান আলি,সহকারী শিক্ষক,তানিয়া দেবী,সহকারী শিক্ষিক,জন্নাতুন নাঈম(সুইটি),সহকারী শিক্ষিকা,কাউছার জন্নাত,সহ.শি.,নিলুফা ইয়াছমিন,সহ.শিক্ষিকা,ইসমত জাহান জিসান,সহ.শিক্ষিকা,সহ-প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও নানা শ্রেণি পেশার মানুষ।


























