০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্নিরচক গোল্ডেন ক্লাবের আয়োজনে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
Reporter Name
- Update Time : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৮ Time View

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি
পাইকগাছা (খুলনা): চান্নিরচক গোল্ডেন ক্লাবের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ড. আব্দুল মজিদ।অনুষ্ঠানে তিনি বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল আমাদের গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির একটি বড় অংশ, যা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়ক।এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। খেলার মাঠে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।।
Tag :


























