“জামায়াতের অগ্রসর সহযোগী সদস্য শিক্ষা শিবির/কর্মশালা অনুষ্ঠিত”
- Update Time : ০৯:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ১৬৩ Time View

মোবারক হোসাইন , ঈদগাঁও উপজেলা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদন্ডী ইমারত শাখার উদ্যোগে কালুফকির পাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে “অগ্রসর সহযোগী শিক্ষা শিবির” অনুষ্ঠিত হয়েছে। অর্ধ-দিনব্যাপী এই শিক্ষা শিবিরে দলীয় অগ্রসর সহযোগী সদস্যরা অংশগ্রহণ করেন।
দারসুল কুরআনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদন্ডী ইমারত শাখার আমীর, জনাব রায়হান উদ্দীন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য জনাব এডভোকেট জাফরুল্লাহ ইসলামাবাদী। তিনি বলেন- “আদর্শিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কর্মীদের মধ্যে ইসলামী চেতনা, সাংগঠনিক দক্ষতা ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই। অগ্রসর সহযোগীরা হচ্ছেন আগামীর কর্মী ও দায়িত্বশীল নেতৃত্বের ভিত্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদ সদস্য জনাব আবুল কালাম আজাদ। তিনি উপস্থিত অগ্রসর সহযোগীদের উদ্দেশ্যে ব্যক্তিগত মানোন্নয়নের ক্ষেত্রে রিপোর্ট রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব আজিজুর রহমান। তিনি কুরআন-সুন্নাহ ভিত্তিক আলোচনা, আদর্শ কর্মী গঠনের দিকনির্দেশনা, দাওয়াতি কার্যক্রম, সংগঠনশীলতা ও ইসলামি আন্দোলনের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বিস্তারিত আলোচনা করেন।
সঞ্চালনায় ছিলেন চৌফলদন্ডী ইমারত সেক্রেটারি জনাব শাহাজাহান। উক্ত কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


























