০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে চুরি।

Reporter Name
  • Update Time : ১০:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬১ Time View

মোঃমাহাবুবুর রহমান। ঝিনাইদহ কালীগঞ্জ থেকে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে দিনে-দুপুরে বাড়ির তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে । এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। সোমবার(২৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসী মিলন হোসেনের স্ত্রী রুশনা বেগম জানান, রাস্তার পাশের এই বাড়িতে তিনি, তার মেয়ে ও শাশুড়িকে নিয়ে বসবাস করেন । সোমবার সকালে ঘরে তালা লাগিয়ে পুরানো বাড়িতে গিয়েছিলেন কিছুক্ষনের জন্য । সেখান থেকে ফিরে এসে দেখি ঘরের তিনটি তালা ভাঙা। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে । তিনি আরও জানান,চক্রের সদস্যরা ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জল হক জানান, খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে। চোর চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে চুরি।

Update Time : ১০:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫