০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক জরিমানা আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে কমিউনিটি ব্যাংকের সাথে দিনাজপুর জেলা পুলিশের চুক্তি।

Reporter Name
  • Update Time : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৯ Time View

ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ভোগান্তি কমাতে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন দিনাজপুর জেলা পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর রোজ বুধবার . দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার রানীরবন্দরস্থ কমিউনিটি ব্যাংকের শাখা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জেলা পুলিশের পক্ষে এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কার্ড ডিভিশন ইনচার্জ মোঃ জহির আহম্মেদ সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে পুলিশ সুপার বলেন, “ট্রাফিক আইনের মামলা বা জরিমানার অর্থ প্রদানকালে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তি লাঘব এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও জরিমানার অর্থ প্রদান করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে আশংকা করেন।

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

Tag :

Please Share This Post in Your Social Media

ট্রাফিক জরিমানা আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে কমিউনিটি ব্যাংকের সাথে দিনাজপুর জেলা পুলিশের চুক্তি।

Update Time : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫