০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিরামপুর থানার ওসি মোঃ মমতাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : ০১:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ২৪৮ Time View

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার ওসি মোঃ মমতাজুল ইসলাম। পুলিশি দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

একইসাথে জেলার ১৩টি থানার মধ্যে বিরামপুর থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়েছে, যা এলাকাবাসী ও থানার কর্মকর্তাদের জন্য এক অনন্য গৌরব।

ওসি মোঃ মমতাজুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে বিরামপুর থানায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক অগ্রগতি হয়। মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এই অর্জনের জন্য ওসি মোঃ মমতাজুল ইসলাম-কে এবং বিরামপুর থানার সকল পুলিশ সদস্যকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ।

এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারা অব্যাহত রেখে বিরামপুর থানা আরও জনবান্ধব ও আইনশৃঙ্খলা রক্ষায় আদর্শ মডেল হিসেবে কাজ করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিরামপুর থানার ওসি মোঃ মমতাজুল ইসলাম

Update Time : ০১:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫