১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরা হলো না……. মণিরামপুর হাসপাতালের সামনেই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নিহত-২, আহত-২

Reporter Name
  • Update Time : ১০:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১৩৭ Time View

সাব্বির হাসান মণিরামপুর প্রতিনিধিঃ

যশেরের মণিরামপুরে চিকিৎসা নিয়ে বাড়ী ফেরার পথে হাসপাতালের সামনেই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন মণিরামপুর উপজেলার মুশিখানপুর গামের ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৪০) ও ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম উদ্দিন (৫৫)। আহত হয়েছেন মাগুরা সদর উপজেলার মিম খাতুন ও তার শিশু সন্তান মেহেরব হোসেন (১)। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতের স্বজন আকিব হোসেন জানান, রূপা খাতুন ও মিম খাতুন সম্পর্কে দুই বোন। তারা শিশু মেহেরকে নিয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে ভ্যানগাড়ীতে চড়ে বাড়ী ফিরছিলেন। হাসপাতালের সামনেই (যশোর-সাতক্ষীরা মহাসড়কে) পিছন থেকে মালবোঝাই একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রূপা খাতুন ও ভ্যানচালক মোসলেম উদ্দিন নিহত হন। এ সময় গুরুতর আহত হন মিম খাতুন। সামান্য জখম হয় শিশু মেহেরব। আহত মিম খাতুনকে আশংকাজনক অবস্থায় যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। আহত মিমকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও আটক করতে পারেনি ট্রাকচালক ও হেল্পারকে। মণিরামপুর থানার এসআই অমিত দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরা হলো না……. মণিরামপুর হাসপাতালের সামনেই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নিহত-২, আহত-২

Update Time : ১০:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫