ডি.বি.ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
- Update Time : ০৭:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০২ Time View

প্রদীপ কুমার বিশ্বাস :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত ডি.বি ইউনাইটেড প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অত্র স্কুলের মাঠে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীতে অত্র স্কুলের পরিচালনা কমিটির সেক্রেটারি ডা.মো: জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ব্রহ্মরাজপুর চোয়ারম্যান পদপ্রার্থী মো: মমিনুর রহমান মুকুল,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি আ.শাহাদাৎ হোসেন বাবু,ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,ডি.বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইমাদুল হক দুলু,ব্যাংক কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ সকল অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় প্রতি ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই ও সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সুজন।


























