ঢাকুরিয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন ফজলুল হক
- Update Time : ০৭:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২৮০ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে প্রবিধানমালা,২০২৪” এর ধারা-৬৪ অনুসারে মণিরামপুর উপজেলা জামায়াত ইসলামের আমীর মোঃ ফজলুল হক”কে এডহক কমিটির সভাপতি হিসাবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।৮ই এপ্রিল ঘোষণাকৃত দায়িত্ব অর্পণ প্রসঙ্গে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামান স্বাক্ষরিত পত্রে উল্লেখিত গত ১২/০৩/২৫ ইং তারিখের আবেদনের পরিপেক্ষিতে মোঃ ফজলুল হক’কে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। জেলা শিক্ষা বোর্ডের ৩৭.১১.৪০৪১,৪৪১.১১,০০১.২০.২২০০ নং স্বারকে এডহোক কমিটির সময়সীমা ৬ মাস বলে উল্লেখ আছে।
ব্যাস্ততার কারনে অনুভূতি জানাতে না পারলেও এডহক কমিটির সভাপতি মোঃ ফজলুল হক সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়েছেন সভাপতির একটি বিশ্বস্ত মাধ্যম।


























