ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিমুল টি স্টলের মালামাল সামগ্রী উপহার
- Update Time : ১১:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ১৮৬ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মণিরামপুরে ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘ দিন ধরে সামাজিক কল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শিমুলকে আর্থিক সহায়তা ও টি স্টলের মালামাল প্রদান করা হয়েছে। অসহায় শিমুল দীর্ঘ দিন যাবত দুই মেয়ে ও প্রতিবন্ধী স্ত্রীসহ অনেক কষ্টে মানবেতর জীবনযাপন করে আসছে।আরও অনেক বেশি সহযোগীতা ও উন্নয়ন করার চিন্তা ভাবনা সংস্থাটির।
শনিবার (২৯ মার্চ ) ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঢাকুরিয়া মাদরাসা মোড় শিমুল টি স্টলের সামনে অসহায় শিমুলকে টি স্টলের মালামাল সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি হাসান আলী , সহ-সভাপতি ইরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবু জিহাদ, সহ অর্থ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক সেলিম হোসেন, কার্যকারী সদস্য তারেক হোসেন, , শান্তসহ সদস্য ইসরাফিল হোসন, মাষ্টার হুমায়ুন কবীর মিন্টু, মাষ্টার শহিদুল ইসলাম, রোস্তম আলী, আনাম হোসেন সংস্থার অন্যান্য সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

























