দাকোপে কৃষকের টমেটো খেতেই পড়ে নষ্ট হচ্ছে, স্বপ্ন যেন স্বপ্নই থেকে যাওয়ার পথে।
- Update Time : ০৯:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৪ Time View

মোঃ ইদ্রিস শেখ ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ
খুলনার দাকোপে কৃষকের টমেটো খেতেই পড়ে নষ্ট হচ্ছে, স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল স্বপ্ন পূরণ হলো না। সত্যি দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তাই মনে হলো। চাষীদের খেতের টমেটো খেতেই পড়েই নষ্ট হচ্ছে। এ যেন এক অবাক কাহিনী টমেটো খেতের দিকে তাকালে কৃষকের অশ্রু ভেজা কান্নায় মন ভেঙে যায়। শুধু টমেটো নয় খেতে পড়ে নষ্ট হচ্ছে ওলকপি, ফুলকপি, পাতাকপি, বেগুন সহ বিভিন্ন ধরনের কাঁচা তরিতরকারি। কথা হয় দাকোপের কৈলাশগঞ্জ মধ্যমপাড়া গ্রামের বিজন গাইনের সাথে তিনি বলেন বাজারে তরিতরকারির যে দাম তাতে তোলা খরচ ও উঠবে না। তাই খেতে পড়েই নষ্ট হচ্ছে আমাদের খেতের টমেটো। টমেটো খেতে পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে বুক ফেটে কান্না করা ছাড়া আর কিছু আমাদের করার নাই। বাজারে ২ টাকা ৩ টাকা টমেটোর কেজি যা কৃষককে মেরে ফেলা ছাড়া আর কিছুই না। আর ওলকপি, ফুলকপি, পাতা কফির দাম তো বাজারে নেই বললেই চলে। দুঃখের কথা কি বলবো ভাই মানুষ তো দুরের কথা গরুতেও খেতে চাচ্ছে না টমেটো। বাজারে প্রতিটা জিনিসপত্রের যে দাম সেখানে শুধু কাঁচা মালের দাম কমালে হবে। তাই ধারদেনা করে খেতে টমেটো চাষ করে আজ বিপদে পড়ে আছি। এক বুক স্বপ্ন নিয়ে চাষ করেছিলাম টমেটো। ফলনও ভালো হয়েছে তবে দাম না থাকায় খেতেই নষ্ট হচ্ছে শত শত মন টমেটো। তাই আমাদের জন্য কেউ নেই কৃষক মরুক আর বাঁচুক তাতে কার কি আসে যায়।

























