ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ
- Update Time : ০৭:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৯৫ Time View

আরিফ শরীফ
লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল)
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ ১০ই মার্চ সকাল ১১:০০ সময়ে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও লোহাগড়ার সকল স্তরের প্রায় ৩০০জন উপস্থিত ছিলেন। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয়।
বক্তারা বলেন সারাদেশে যেমন বাল্য বিবাহ কিংবা পলিথিন নিষিদ্ধকর্মসূচী পালন করা হয় তেমনি ধর্ষকদের বিরুদ্ধে স্বচ্চর হয়ে দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি কার্যক্রর করতে হবে। যেন আছিয়ার পর আর কোনো বোনকে ধর্ষন করতে কেউ সাহস না পায়।
অন্তবর্তীকালীন সরকার উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন ২৪এর গণঅভ্যুত্থানের পর আপনাদেকে ক্ষমতার আসনে বসিয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, তাহলে আছিয়ার ধর্ষকের কেন প্রকাশ্যে শাস্তি না দিয়ে বিলম্ব করা হচ্ছে? ৭২ ঘন্টার ভেতরে বিচার কার্যকর না করলে আবারও ছাত্ররা রাজপথে নামবে।

























