০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবীতে শৈলকুপায় ছাত্রদলের মানববন্ধন।

Reporter Name
  • Update Time : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ১০০ Time View

সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও হেনস্তার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন করেছে শৈলকুপা ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) সকালে সরকারি ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সরকারী ডিগ্রী কলেজ গেটের সামনে মানববন্ধনে ছাত্রদলের শত শত নেতা কর্মী অংশ নেয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও হেনস্তার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, মাগুরায় ধর্ষিত শিশু আছিয়ার ধর্ষকসহ দেশের সকল ধর্ষনের বিচার ২১ দিনের মধ্যে কার্যকর করতে হবে। এছাড়াও আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতা প্রতিবাদ করে বলেন, যতদিন দেশে গণতান্ত্রিক সরকার না আসবে ততদিন দেশ ঠিক হবে না। তাই অতি দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবী জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা ছাতলের সদস্য সচিব, আলামিন হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রকি, ছাত্রদল নেতা রাকিবুল হাসান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দসহ সাধরণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবীতে শৈলকুপায় ছাত্রদলের মানববন্ধন।

Update Time : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫