১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় নিখোঁজের একদিন পরে শরিফ উদ্দিনের মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৭:০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ৩৪২ Time View

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের সৌলকোপা এলাকায় লাশটি পাওয়া যায় বলে নওগাঁ সদর থানার এএসআই আবু তাহের জানান। নিহত শরিফ উদ্দিন (৩৮) ওই উপজেলার দুবলহাটি ইউনিয়নের কান মটকা গ্রামের মৃত মোজাহার দরজির ছেলে। স্থানীয়দের বরাতে এএসআই আবু তাহের বলেন,

শরিফ শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি।

রোববার ওই এলাকায় কৃষকরা মাঠে গিয়ে শরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরের অর্ধেক অংশ শিয়ালে খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে; ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁয় নিখোঁজের একদিন পরে শরিফ উদ্দিনের মৃতদেহ উদ্ধার

Update Time : ০৭:০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫