১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : ১০:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ২৬০ Time View

মোঃ হিমেল মোল্যা, নড়াইল:
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে “ঈদের আনন্দে মেতে উঠুক প্রতিটি পরিবার” এই স্লোগান কে সামনে রেখে স্বাধীনতা দিবসে সকল শহীদের স্মরণে অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সেবা ফাউন্ডেশন।

রোববার (৩০ মার্চ) বিকালে ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ও দায়রা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(এপিপি) ও উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম নাসির, সহ-সাধারণ সম্পাদক মোঃশোয়াইব মোল্ল্যা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফারহান নোমান সহ সংগঠনের অনন্য সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন মানবিক সেবা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ নড়াইলের আর্তমানবতার কল্যাণে নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি এই সংগঠনের সকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তার লাভ করুক সেই কামনা করি।

দেশের বাইরে অবস্থানরত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান আশিক মুঠোফোনের মাধ্যমে দৈনিক লিখনী সংবাদকে জানান আমাদের এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, বন্যায় ত্রাণ সহায়তা প্রদান, এতিম ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও চিকিৎসা সহায়তা প্রদান সহ সর্বদা মানবতার কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি ঈদের মতো এই ঈদেও আমাদের এই আয়োজন। আমরা চাই ঈদের আনন্দ সমাজের বিত্তবান শ্রেণির পাশাপাশি অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ভাগাভাগি করে নিতে এবং ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সকল সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Update Time : ১০:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫