নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ৫০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১জন।
- Update Time : ১০:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০১ Time View

মোঃ সাচচু মোল্লা (নড়াইল)।
মাদক ব্যাবসার সাথে জড়িত রিদয়(২৮) নামের ০১ জন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত রিদয়(২৮) যশোর জেলার কোতয়ালী থানাধীন বি বি রোডের মোঃ ইনতাজুল হকের ছেলে। ১০ ফেব্রুয়ারি’২৫ বিকাল ৩-০০ টার দিকে নড়াইল সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্থ মালিবাগ মোড় আর্মি ক্যাম্পের সামনে নড়াইল হতে লক্ষীপাশা গামী হামদার্দ এক্সপ্রেস বাস পরিবহন হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ অহিদুর রহমান,এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই(নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রিদয়(২৮)কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর দৈনিক লিখনী সংবাদ কে বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


























