০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেফতার
Reporter Name
- Update Time : ০৭:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ২১১ Time View

মোঃমিজানুর রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।
Tag :


























