০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর উন্নয়ন সফর উপলক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

Reporter Name
  • Update Time : ১১:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View

হাবিবুর রহমান, ​মোংলা
বাগেরহাট জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর ও উন্নয়ন প্রকল্পসমূহের আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শুভেচ্ছা ও আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

​মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মোংলা পৌর শহর ও বন্দর এলাকায় মোংলা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

​মিছিলটি মোংলা পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে অংশ নেন।

​সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, “মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি। বন্দরের সক্ষমতা বৃদ্ধি, চ্যানেল ড্রেজিং, আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণসহ সার্বিক উন্নয়নে সরকারের এই সফর ও উদ্যোগকে আমরা মোংলাবাসী স্বাগত জানাই।”

​নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দলমত নির্বিশেষে মোংলা বন্দরের উন্নয়ন ও দক্ষিণ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিই প্রধান লক্ষ্য হওয়া উচিত। মোংলা বন্দরের উন্নয়ন ত্বরান্বিত হলে স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখা সম্ভব হবে।
​মিছিল শেষে মোংলা বন্দরের উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর মোংলা বন্দর উন্নয়ন সফর উপলক্ষে বিএনপির শুভেচ্ছা মিছিল

Update Time : ১১:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬