০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় রান্নাঘরে বউ-শাশুড়ির গায়ে বজ্রপাতের আঘাত

Reporter Name
  • Update Time : ০৫:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View

মোঃ মোখলেছুর রহমান

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভাটিপাড়া এলাকায় রান্নাঘরে রান্না করার সময় বজ্রপাতে বউ ও শাশুড়ি আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলের কাছে একটি বড় চিল পাখি মারা যাওয়ারও খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ভাটিপাড়া গ্রামের কবির হোসেনের স্ত্রী মর্জিনা আক্তার (১৮) এবং মেছের আলীর স্ত্রী মিনারা বেগম (৫৫)।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে মর্জিনা আক্তার ও তাঁর শাশুড়ি মিনারা বেগম বাড়ির পাকের ঘরে রান্না করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাঁরা দুজনই আঘাতপ্রাপ্ত হন। পরে পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের চিকিৎসা দেন। চিকিৎসক জানান, শাশুড়ি মিনারা বেগম বর্তমানে মোটামুটি সুস্থ রয়েছেন। তবে মর্জিনা আক্তারের মাথা ও কানে কিছুটা সমস্যা হয়েছে।

পরিবারের দাবি, বজ্রপাতের সময় ঘটনাস্থলের কাছে একটি বড় চিল পাখিও মারা যায়।

বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার পাশাপাশি খোলা জায়গা, গাছের নিচে ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়িয়ায় রান্নাঘরে বউ-শাশুড়ির গায়ে বজ্রপাতের আঘাত

Update Time : ০৫:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬