বিশ্ব শিক্ষক দিবসে ক্ষেতলালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর। শিক্ষকদের মর্যাদা, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন সম্ভব। একটি জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার জাকির মুন্সি, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি নাফেউল হাদী মিঠুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















