০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার কলোনিতে ফয়জুল উলুম দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত,

Reporter Name
  • Update Time : ১০:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৫ Time View

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় বহুমুখী আয়োজনে
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে বগুড়ার শহরের চকলোকমান কলোনী এলাকায় অবস্থিত ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাদ্রাসার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিগত ১৭ বছরে এদেশের শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি, লুটপাট আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে একদম ভঙ্গুর করে দিয়েছে। তবে সে অবস্থা আর থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশে গড়ে তোলা হবে বিশ্বমানের শিক্ষা ব্যবস্হা।

তিনি আরো বলেন আমার মনে হয় পৌর এলাকায় অবস্হিত হয়েও অত্র মাদ্রাসার অবকাঠামোর উন্নয়ন থেকে আসলেই বঞ্চিত হয়েছে সামনে যখন যখন সুযোগ আসবে আমরা তখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রতিষ্টানকে এগিয়ে নিয়ে যাবো। তিনি দ্রুততম সময়ে মাদ্রাসার উন্নয়নকল্পে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভবিষ্যতে সকল কাজে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি সৈয়দ ওয়াসিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলী, সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক রাকিব রেদওয়ান, বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিপির নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পি ও মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মো: শরিফ।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এটিএম আব্দুল মান্নান এবং সাধারণ সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সরফরাজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আলী শেখ, কোষাধ্যক্ষ এস এম খালেক ও সদস্য ইউনুস আলীসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী, অভিভাবকবন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। শ্রদ্ধা জানানো হয় মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ার কলোনিতে ফয়জুল উলুম দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত,

Update Time : ১০:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫