১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া আসার পথে সাড়ে ৯ কেজি গাঁজা সহ পুলিশের এএসআই আটক।

Reporter Name
  • Update Time : ১০:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৭ Time View

ষ্টাফ রিপোর্টার:

মোটরসাইকেলে করে সাড়ে ৯ কেজি গাঁজা অভিনব কায়দায় পরিবহন করে বগুড়ায় আসার পথে পুলিশের এক এএসআই কে আটক করা হয়েছে।

এ ঘটনায় আনিসুর রহমান(৪০) নামের এক পুলিশ সদস্যকে আটক ও
উদ্ধারকৃত সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।

বুধবার (১৯ই ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ থানা থেকে সাংবাদিকের এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে আনিসুর রহমান কে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাসি ১৬০ সি.সি মোটরসাইকেল যাহার রেজিষ্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আটক সাইকেল আরোহী আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে এ থানা কর্মরত আনিসুর রহমান। তিনি গোবিন্দগঞ্জে গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছে। তার এই আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া আসার পথে সাড়ে ৯ কেজি গাঁজা সহ পুলিশের এএসআই আটক।

Update Time : ১০:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫