বন্দর খোলা ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫ ।
- Update Time : ০৭:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৪ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি)
মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের তরুন সংঘের উদ্যোগে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে । অত্র ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের খোলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে ২০২৫ সালের বন্দর খোলা ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগ । দুটি ভেন্যুর সমন্বয়ে মোট ৭ দল নিয়ে সাজানো রয়েছে এ বছরের প্রিমিয়ার লীগ । ৭ দলের সাতজন অধিনায়ক করে সুশৃঙ্খল ভাবে চলছে খেলা । ১৩-০২-২০২৫ উদ্বোধনীয় ম্যাচে টাইব্রেকারে বন্দর খোলা একাদশের কাছে পরাজিত হন বন্দর খোলা তরুন সংঘ । পরবর্তী ১৪-০২-২০২৫ তারিখের ম্যাচে বন্দর খোলা ভাই ভাই একাদশের সাথে ৩-০ গোলে পরাজিত হন তরুণ সংঘ ক্লাব । আজকের ম্যাচে রাজারচর নবীন সংঘের সাথে বন্দর খোলা তরুন সংঘ টাইব্রেকারে জয়লাভ করে।
বন্দর খোলা তরুন সংঘের অধিনায়কের দায়িত্ব আছে মোহাম্মদ সাগর আহমেদ এবং তার নেতৃত্বে এ সিজনে বন্দর খোলা তরুন সংঘ ক্লাব ফাইনালে জয়লাভ করবে এই আশা করছে তার দলের সকল খেলোয়ার। বন্দর খোলা তরুন সংঘের গোলকিপারের দায়িত্ব আছেন রনি তালুকদার। একজন অভিজ্ঞ গোলকিপার তিনি ।
এছাড়াও বন্দর খোলা তরুন সংঘ একাদশে রয়েছে , আল আমিন, সাইফুল,শাহাআলম, সোবাহান,সাগর ( অধিনায়ক) ,রনি তালুকদার, সাহাবুদ্দিন মিয়া,ইমরান আহমেদ , তামিম, রিয়াদ, সহ আরো ভালো ভালো খেলোয়ার ।

























