বরগুনায় প্রথম বারের মত পাই দিবস উৎযাপন
- Update Time : ০৮:৪৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১২৩ Time View

আব্দুল্লাহ আল সাইম,,বরগুনা
ভিএসও বাংলাদেশর সহযোগিতায় বরগুনা সাইন্স সোসাইটির আয়োজনে বরগুনায় প্রথম বারের মতো পাই দিবস উদযাপন করা হয়েছে।
আজ ১৪ মার্চ শুক্রবার বরগুনা অক্সফোর্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে ১০ টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বরগুনা সাইন্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ হেনা রানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, শিশু সংগঠক মোঃ জাকির হোসেন মিরাজ সহ বরগুনা সাইন্স সোসাইটির উপদেষ্টা মণ্ডলী।
অনুষ্ঠানে শিশুদের জন্য পাই ডিজিট রাইটিং ,সার্কেল আর্ট এক্সিভিশন, ডোন্ট বাজ দ্যা ওয়্যার ও রোবো সকার গেমসের আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
























