বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সহনশীলতা ও ত্যগের মাধ্যমে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা
- Update Time : ১০:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৭৮ Time View

বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সহনশীলতা ও ত্যগের মাধ্যমে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা
হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আয়োজনে আদিবাসি জনগোষ্ঠির সাথে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার জহুরপুর ইউনিয়নের আদিবাসি রাধাগোবিন্দ মন্দির সংলগ্ন এলাকায় এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজী মনিরুজ্জামান। বক্তব্য রাখেন বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা, বিএনপি জহুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তালেব, জামায়াতের জহুরপুর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, জাকের পার্টির সভাপতি লিটন মোল্যা, আদিবাসি কমিটির সভাপতি প্রহল্লাদ মণ্ডল, পিএফজি সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু।
এসময় বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বলেন, কোনো ধর্মের অনুসারী সহিংসতা করতে পারে না, বরং সহনশীলতা ও ত্যাগের মানসিকতা নিয়ে সম্প্রীতি স্থাপনে কাজ করা জরুরী। আদিবাসি জনগোষ্ঠি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তাই তাদের উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারী পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। বক্তারা রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আহ্বান জানান, যেন তারা সম্প্রীতির সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেন এবং বিভেদ নয়, ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। আলোচনা শেষে সহিংসতা নয়, শান্তি ও সম্প্রীতির বাঘারপাড়া গড়ে তুলি শীর্ষক টিনপ্লেট সকলে মিলে উক্ত মন্দির, জহুরপুর বাজার ও খাজুরা বাজার সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়। সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান।

























