ভোট চাইতে নয় শিক্ষা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এবারের গণসংযোগ
- Update Time : ০১:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ১৯৮ Time View

আরিফ শরীফ
লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল)
বৈষম্যবিরোধী শিক্ষাসমাজ গড়ার প্রত্যয়কে সামনে রেখে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা ও সভাপতি সরদার তানজির হোসেন তনু উদ্যোগে নদীর অন্যপারের শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও তাদের অসুবিধাগুলোকে পর্যবেক্ষন করতে ২৬ মার্চ বুধবার তাদের বাড়ীতে গিয়েছেন। এসময় জিবি সদস্য শ.ম. কামাল হোসেন, শিক্ষক প্রতিনিধি আরিফুজ্জামানসহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।এর আগে প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পর Dhaka University Microbiology Alumini Association এর পক্ষ থেকে পাওয়া কয়েকসেট বই প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা’র নিকট হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে লাইব্রেরীতে সংরক্ষন করা হয়। এসময় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে বই উপহার পাঠানোর জন্য DUMAA প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা।এরপর দীর্ঘপথ অতিক্রম করে নদী পার হয়ে শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষন করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান শুধু মাত্র জিবি নির্বাচনের সময় ভোট পেতে তাদের খোজ নেওয়া হয়। অন্য সময় সুবিধা-অসুবিধা দেখার মত যেন কেউ নেই, আজ প্রথমবার প্রতিষ্ঠানের সবাইকে তাদের আঙ্গিনায় দেখে অনেকটা আবেগপ্রবন হয়ে যায়।
নদী পরাপার হওয়া ও বৃষ্টির দিনে রাস্তা প্রচুর কাদামক্ত হওয়া বিষয়টি উল্লেখ করে তারা জানান অনেক সময় ক্লাস ও পরিক্ষা চলাকালিন সময়ে খেয়া অন্যপাড়ে থাকায় তাদের সঠিকসময়ে যাতায়েতে বাধাহস্ত হয়ে পিছিয়ে যেতে হয়। এছাড়া দরিদ্র পরিবারে সংসাদের ঘানি টানতে শিক্ষার্থীরা মাঝেমধ্যেই ক্লাসে না গিয়ে শ্রম দিতে চলে যায়, যা তাদের শতভাগ ক্লাসে উপস্থিত না থাকার অন্যতম কারণ।এছাড়াও ক্লাসের পাশাপাশি তারা অতিরিক্ত টিউশনির প্রয়োজনীয়তা সম্পর্কে বললে সভাপতি জানান বিবেচনা করে প্রয়োজনীয় সাবজেক্টগুলোর জন্য অতিরিক্ত ক্লসের ব্যবস্থা করার হবে। মত বিনিময় শেষে তাদেরকে ঈদের জন্য বিশেষ উপহার দেওয়া হয়, যা প্রতিষ্ঠান ইতিহাসে এটাই প্রথম। ঈদ উপহার পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা।

























