মঙ্গলকোট উন্নয়ন ফোরাম এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ
- Update Time : ১১:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১৭৮ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের একটি সমাজিক সংগঠন মঙ্গলকোট উন্নয়ন ফোরামের উদ্যোগে ৬ এপ্রিল রবিবারে সকাল ১০ ঘটিকা থেকে উদ্যোগে মঙ্গলকোট ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের গুলো থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন । উক্ত অনুষ্ঠানে মোঃ মইনুল ইসলাম এর সভাপতিত্বে এবং মোঃ মহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ,কৃষিবিদ ও প্রভাষক জনাব তাজামুল ইসলাম দীপু,কেশবপুর যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আয়াতুল্লাহ খোমিনী,সাবেক ছাত্রনেতা মোঃ ইমরান হুসাইন,বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাষ্টার মধুসূদন চক্রবর্তী,,মাষ্টার নজরুল ইসলাম,পাচারই টিএস মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক জনাব মনিরুল ইসলাম,,সহকারী শিক্ষক জনাব মোস্তফা কামাল লিটন,সহকারী শিক্ষক জনাব উদয় সংকর পাইন,,সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম,সহকারী শিক্ষক জিল্লুর রহমান, সহকারী শিক্ষক মনোয়ার হুসাইন সহ অন্যান্য নেতৃবিন্দু উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জীবনে কিছু করতে হলে অনেক লেখা পড়া অর্জন করতে হবে তোমাদের। তোমাদের এসএসসি পাস করে ঘরে বসে থাকলে হবে না, উচ্চ শিক্ষার জন্য বেশি বেশি করে লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হবে । এ সময় বক্তারা আরো বলেন, শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে বর্তমানে সফল হওয়া খুব কঠিন তাই উদ্যোক্তা হওয়ার চিষ্টা করো। পরিশেষে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবন সুন্দর সাফল্য কামনা করে আলোচনা শেষ করেন। উক্ত অনুষ্টানে দোয়াও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথী মাওলানা আব্দুস সামাদ।এছাড়া উক্ত অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন মুনলাইট একাডেমী- কেশবপুর ( যশোর) ।

























