০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
  • Update Time : ০২:২৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বাস্তবভিত্তিক দুর্যোগ মহড়ার আয়োজন করে মোংলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এতে সহযোগিতা করে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থা।

​সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “ভৌগোলিক অবস্থানের কারণে মোংলা উপকূলীয় অঞ্চলটি চরম দুর্যোগ ঝুঁকিপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে সিডর, আইলা বা আম্ফানের মতো একের পর এক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তীব্র নদীভাঙন ও আশঙ্কাজনকভাবে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়, দায়ী উন্নত বিশ্ব। তাই আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে আমরা উন্নত দেশগুলোর কাছে করুণা বা ঋণ চাই না, বরং আমাদের ন্যায্য ক্ষতিপূরণ চাই।”

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর প্রতিনিধি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা।

​অনুষ্ঠান শেষে মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অংশগ্রহণে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা ও সুরক্ষার বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Update Time : ০২:২৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬