০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চুরির অপবাধ দিয়ে সাজমীর হত্যা মামলার ২ আসামী আটক

Reporter Name
  • Update Time : ০২:৫৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৫ Time View

উৎপল ঘোষ:

খুলনা কেএমপি’র খানজাহান আলী থানার টাকা চুরির অপবাদ দিয়ে চাঞ্চল্যকর সাজমীর হত্যা মামলার এজাহার নামীয় ৩নং ও ৪নং আসামি আকাশ ও সাকিবকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
১৩ অক্টোবর ২০২৬ ইং রাতে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র খানজাহান আলী থানাধীন মহেশ্বর পাশা এলাকা এবং ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে কেএমপি’র খানজাহান আলী থানার টাকা চুরির অপবাদ দিয়ে চাঞ্চল্যকর সাজমীর হত্যা মামলার এজাহার নামীয় ৩নং ও ৪নং আসামি *১। আকাশ (২২), পিতা- মৃত ওমর আলী, সাং: ফুলবাড়ী গেট, থানা: খানজাহান আলী, এবং ২। সাকিব (২১), পিতা: ফারুক মিয়া, সাং: সেনপাড়া, থানা: দৌলতপুর, উভয় জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।
অনুসন্ধানে জানা যায়, ভিকটিম সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেটের সামনে তন্বী স্টোর নামক চায়ের দোকানে কাজ করতো। গত ৬ই সেপ্টেম্বর ২০২৬ ইং গ্রেফতারকৃত দুজন আসামিসহ মামলার অন্যান্য আসামিরা ভিকটিম সাজমীর ইসলামকে এক লক্ষ টাকা চুরির অপবাদ দিয়ে গুরুতর জখম করে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যায়। মামলার ১নং ও ২নং সাক্ষী ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তথায় চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ ভিকটিম মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের মা শাহানারা বেগম কেএমপি’র খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে কেএমপি, খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনায় চুরির অপবাধ দিয়ে সাজমীর হত্যা মামলার ২ আসামী আটক

Update Time : ০২:৫৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬