মোংলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- Update Time : ০৯:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৯ Time View

হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি:
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক প্রতিরোধকে স্মরণ করে, বাগেরহাট জেলার মোংলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোংলা পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা,বর্ণাঢ্য র্যালি,এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) মোংলা বন্দর শ্রমিক কর্মচারী চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক জনাব এম এ সালামসহ বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ, আলোচনা সভা বিশিষ্ট সমাজসেবক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক সফল মেয়র এবং মোংলা পৌর বিএনপির সভাপতি জনাব জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও মোংলা পৌর যুবদল নেতা ও সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মোংলা উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান হাওলাদার এবং মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবু হোসেন পনি।আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের বাংলা পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ,
সভায় বক্তারা বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও জনতা একত্র হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছিল। এই দিনটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা গোলাম নূর জনি,মোংলা পৌর যুবদলের সভাপতি জনাব ইমান হোসেন রিপন, মোংলা পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন টুটুল প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক মোংলা বন্দর শ্রমিক কর্মচারী চত্বরে মিলিত হয়।
এছাড়াও, দিবসটি উপলক্ষে সন্ধ্যায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিগুলোতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
























