১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোল্লারহাটে সেফ গ্রীন ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
Reporter Name
- Update Time : ০৭:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১০৪ Time View

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লারহাটে সেফ গ্রীন ফাউন্ডেশন এর উদ্যোগে দের বোয়ালিয়া মীর বাড়ি জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান এর ১০ রমজান ১১ (মার্চ) রোজ মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন সেফ গ্রীন ফাউন্ডেশনের সেক্রেটার মীর মিজানুর রহমান , শাখা ব্যবস্থাপক এস এম মিজানুর রহমান, সদস্য মাসুদ মীর, টুটুল শিকদার, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী মীর, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওছিকুর রহমান, মসজিদের ইমাম সাজ্জাদ হোসেন, বৃদ্ধ যুবক সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ ও অন্যান্য রোজাদারদের উপস্থিতিতে ইফতারি আয়োজন শেষ করা হয়।
Tag :


























