যশোর চৌগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- Update Time : ১১:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

উৎপল ঘোষ:
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের চৌগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, হোমযজ্ঞ, আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চৌগাছা পৌরসভার হালদারপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের পূজা, হোমযজ্ঞ ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা ফান্ডের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মেসলেহ উদ্দীন ফরিদ।
পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা ভূমি সহকারী কমিশনার জি এম এ মুনীব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি নুরুজ্জামান ও সহ-সেক্রেটারি কামাল আহমেদ।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব নির্মল কুন্ডু শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অনন্ত সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীরেন দে ও সন্তোষ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বিজয় কুমার অধিকারী, আইন বিষয়ক সম্পাদক ও সাংবাদিক শ্যামল দত্ত, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক হালদার, হাকিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুফল বিশ্বাস, সিংহঝুলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার অসীম কুমার দেবনাথ, ফুলসারা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণয় কুমার রায়, নারায়ণপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার সঞ্জিত কুমার পাল এবং পাতিবিলা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. সত্য ঘোষসহ উপজেলা, জগদীশপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চৌগাছা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হালদারপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।দিনব্যাপী আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।


















