১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রমজানকে স্বাগত জানিয়ে এম. কয়ছর আহমদ এর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : ১০:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ৮৬ Time View

রাকিব আলী

বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস পবিত্র রমজান শুরু হয়েছে। এ মাস আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস হিসেবে পরিচিত। এই মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন এবং বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. কয়ছর আহমদ।  পবিত্র রমজান উপলক্ষ্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এর সব মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন এম. কয়ছর আহমদ। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি। এম. কয়ছর আহমদ বলেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সব ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুনাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা।রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।

তিনি আরও বলেন, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। আমরা মোনাজাত করবো দেশ ও জাতির জন্য। জাতি যেনো দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র, মৌলিক অধিকার ফিরে পায়।

Tag :

Please Share This Post in Your Social Media

রমজানকে স্বাগত জানিয়ে এম. কয়ছর আহমদ এর শুভেচ্ছা

Update Time : ১০:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫