রাঙ্গাবালীর ৮ গ্রামে ঈদ উদযাপন আজ
- Update Time : ০২:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ১৫৭ Time View

মোঃরায়হান মাহমুদ
রাঙ্গাবালী ( পটুয়াখাল) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীর ৮টি গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন আজ। জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রেখে আসছেন।
জানাগেছে, উপজেলার নিজহাওলা, পশুরবুনিয়া, চরযমুনা, উত্তর পশুরিবুনিয়া, সেনেরহাওলা, কাছিয়াবুনিয়া, ফুলখালী, কোড়ালিয়াসহ আটটি গ্রামে দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করে থাকেন। তারা বিশ্বাস করেন, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা ইসলামিক ঐক্যের অংশ হিসেবে গ্রহণযোগ্য। এই কারণে তারা সৌদি আরবের সাথে একদিনে রমজান শুরু করেন এবং ঈদুল ফিতর উদযাপন করেন।
জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরব একজন ইউসুফ আলী সিরাজুল বলেন- ঈদ উপলক্ষে রাঙ্গাবালীর এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল বেলায় সবাই মিলে ঈদের জামাতে অংশ নিয়েছি, এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানাই। শুধু রাঙ্গাবালীতেই নয়, দেশের আরও অনেক স্থানে রয়েছে । সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের এই নিয়ম চলমান রয়েছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।




















