রাজশাহীর দুর্গাপুরে মৎস্য ফিড ক্র্যাশিং পার্টিদের সাথে মতবিনিময় সভা
- Update Time : ১০:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪৬ Time View

মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহী দুর্গাপুরে মৎস্য ফিড ক্র্যাশিং পার্টিদের সাথে মতবিনিময় সভা করেন নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড মিলস্।
১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় ফিড মিলস্ এর অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নবী এন্ড বাদ্রার্স এগ্রো ফিড মিলস্ এর ব্যবস্থাপক শাহিনুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সাবেক মৎস্য অফিসার আমিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নবী এন্ড বাদ্রার্স এগ্রো ফিড মিলস্ মূল স্বত্বাধিকারী অধ্যাপক নুরুল ইসলাম সহ আরো তিন স্বত্বাধিকারী এ্যাডঃনুরুজ্জামান লিটন, ড.আব্দুর রহিম, মোবাশ্বির হোসেন মুবিন,ও মিজানুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন,হাই স্পিড ফিডের স্বত্বাধিকার মহিদুল ইসলাম,বন্ধন ফিস ফিডের স্বত্বাধিকারী রবিউল ইসলাম খান রবিন, অধ্যাপক নাজমুল হোসাইন সহ শতাধিক মৎস্য চাষী ও ফিড ক্র্যাশিং পার্টি।


























