রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে কম্বল বিতরণ
- Update Time : ১০:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১০৩ Time View

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীমুর রহমানের পক্ষে দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮জানুয়ারি) বিকাল ৫ টায় ৫ নং রাজনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বড়দুর্গাপুর (চরা) বিএনপি’র নেতা মিজান গাজীর বাড়ীর সামনে এসব কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও বিএনপি নেতা শামীমুর রহমান ইতিমধ্যে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নে, এতিম ও দুস্থদের সহায়তা প্রদান, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএনপি’র ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি দ্বীন মোহাম্মদ শেখ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুননুন ফারাজী, বিএনপি নেতা মো.হযরত ফকির বিএনপির নেতা মারুফ শেখ, বিএনপি নেতা মোসলেম গাইন, বিএনপি নেতা বদর শেখ, বিএনপি’র যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জামারুল শেখ বিএনপি’র যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর গাজী প্রমুখ।




















