লোহাগড়ায় মানব পাচার মামলায় সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ০১:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৫ Time View

মোঃ আরিফ শরীফ
লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল)
লোহাগড়ায় মানব পাচার মামলায় সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ইং রাত ১০:৩৫ ঘটিকার সময় মানব পাচার মামলায় ১০(দশ) বছরের সশ্রম কারাদণ্ড ও ২০,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ আসিকুর রহমান শান্ত কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ আসিকুর রহমান শান্ত নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লুটিয়া গ্রামের মোঃ আবু তালেব শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আব্দুর শুকুর, এসআই(নিঃ) আমিরুজ্জামান ও এএসআই(নিঃ) মুস্তাকিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী বাজার হতে তাকে গ্রেফতার করে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


























