লোহাগড়ায় ১ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আপন দুই ভাই গ্রেফতার
- Update Time : ১২:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২২ Time View

মোঃ আরিফ শরীফ
লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) এবং তার ভাই বিপুল শেখ (৩৫)।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কুন্দসী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এস আই সুমন হাওলাদার ও
এ এস আই ইলিয়াসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, ধলা বাবুল ও তার ভাই বিপুল শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,
একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত আদালতে সোপর্দ করা হবে। পুলিশ প্রশাসন জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























