শহীদ আহসান হাবিব হাসানের ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআনখানী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
- Update Time : ০১:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৩৮৯ Time View

ডেক্স রিপোর্ট :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে জুলাই আন্দোলনে কক্সবাজার জেলার ১ম শহীদ আহসান হাবিব হাসানের ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআনখানী,আলোচনা সভা ও দোয়া মাহফিল
আজ সকাল ৯টায় ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ছড়ারকুল কেন্দ্রীয় জামে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক বলেন,
শহীদ আহসান হাবিব দেশের জন্য বৈষম্যহীন সমাজের জন্য জীবন দিয়েছেন। ইসলামের বিজয়ের মাধ্যমে আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শহীদ আহসান হাবিবের গর্বিত পিতা হেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সৈয়দ করিম, চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, শহীদ মহিউদ্দিন মাসুম এর পিতা ফজলুল কাদের, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাষ্টার এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, এইচ.এম.এরশাদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতিকুর রহমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এহসান উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুনিরুল আলম কুতুবী, হাফেজ মহিউদ্দিন, হামিদ হোসাইন প্রমুখ।।























