০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল: কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ৮ জেলে

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
  • Update Time : ১২:৪৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১১টার দিকে আটজন জেলে নিয়ে একটি ফিশিং বোট সাগরে মাছ ধরতে যায়। সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে অবস্থানকালে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

​দীর্ঘ ছয় দিন সাগরে ভেসে থাকার পর গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। সে সময় ট্রলারের এক জেলে বিষয়টি মোবাইল ফোনে মালিককে জানান। ট্রলারের মালিক তাৎক্ষণিকভাবে সহায়তা চেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের সঙ্গে যোগাযোগ করেন।

​খবর পাওয়ার পর পরই কোস্ট গার্ড স্টেশন কোকিলমনির একটি উদ্ধারকারী দল দ্রুত গভীর সমুদ্রে অভিযানে নামে। উদ্ধারকারী দল বিকল হয়ে যাওয়া ট্রলারসহ ভাসমান আট জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

​উদ্ধার হওয়া জেলেদের শারীরিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় খাবার প্রদান করেছে কোস্ট গার্ড। বর্তমানে উদ্ধারকৃত জেলে ও ট্রলারটি তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

​মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সাগরে যেকোনো জরুরি প্রয়োজনে উপকূলীয় মানুষের সহায়তায় কোস্ট গার্ডের এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল: কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ৮ জেলে

Update Time : ১২:৪৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬