০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাজাহানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত- ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : ০৮:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৭৩ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় রিকশা চালক মিরাজুল ইসলাম (২৫) ও বাস হেলপার শাওন (১৪) মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ দাবিতে সোমবার (৩মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও জনতা। এতে বগুড়া বনানী থেকে শেরপুর পর্যন্ত সড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ পথচারীরা। পরে জেলা ও উপজেলা প্রশাসনের আশ্বাসে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ তুলে নেন।

সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে আসেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান, থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
মাঝিড়াস্থ মহাসড়কে তাৎক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন, ইউটার্ণ,জেব্রা ক্রসিং তৈরি করা এবং ফ্লাইওভার নির্মাণ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন উপজেল প্রশাসন।

জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় ট্রাক ধাক্কায় রিকশা চালক মিরাজুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। নিহত মিরাজুল ইসলাম উপজেলার গঁয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে। সোমবার (০৩) মার্চ সকাল সোয়া ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়া গামী দ্রুতগতির একটি ট্রাক মাঝিড়া বন্দরে রিকশাকে ধাক্কা দেয় এতে চালক মিরাজুল রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে বিকাল ৪ ঘটিকায় সময় রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাস থেকে মহাসড়কে ছিঁটকে পড়ে একই স্থানে পিষ্ট হয়ে মারা যান বাস হেলপার শাওন (১৪)।

বিকালে মহাসড়ক অবরোধ করে সমাবেশে বক্তারা নির্মাণাধীণ ফোরলেন মহাসড়কের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ণ নির্মাণের দাবি জানিয়ে বলেন, উপজেলা লক্ষাধিক সাধারণ মানুষদের মহাসড়ক পারাপারে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বয়স্ক ও অসুস্থ রোগী পারাপারে দুর্ঘটনার শতশত মানুষ মারা যাচ্ছে। এতে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুবলাগাড়ী কলেজ সহ স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, মাঝিড়া বন্দরে সকাল ও বিকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রিকশাচালক মিরাজুল ইসলাম ও বাস হেলপার শাওন (১৪) বিষয়টি নিশ্চিত করেন। উভয় লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হবে। সকালের দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা কৌশলে পালিয়ে গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শাজাহানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত- ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

Update Time : ০৮:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫