শাজাহানপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে অর্থদন্ড আদায়।
- Update Time : ০৯:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১১২ Time View

সুজন জেলা প্রতিনিধি বগুড়াঃ
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯
০১ টি মামলায় ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
(১২ মার্চ)বুধবার বিকাল সাড়ে,৪,ঘটিকায় শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জান্নাতুল নাইম,।
বাজার মনিটরিং সময়ে ক্রেতা ও বিক্রেতাগণ কে নিজ নিজ ক্রয় রশিদ সংরক্ষণ এবং বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন করতে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক।
এসময় রিতম মেডিসিন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে তৎক্ষণাৎ ফার্মেসির মালিক কে
১০০০/=টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও সর্তক করা হয় এবং অভিযোগের ভিত্তিতে খাদিজা ফার্মেসিতে অভিযান পরিচালনা করতে গেলে দোকানটি বন্ধ পাওয়া যায়।
বাজার মনিটরিং ও মোবাইল কোট অভিযান পরিচালনার সময় শাজাহানপুর থানা কৈগাড়ি ফাঁড়ি পুলিশ ও আনসার সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা সহযোগিতা কেন ।
এ বিষয়ে উপজেলা সহকারী (ভূমি) জান্নাতুল নাঈম কে জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
























